অবৈধভাবে বালু উত্তোলন, ১০ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর বিলচাপড়ি সেতুর উত্তর পাশে জেগে ওঠা চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার স্থানীয় কালেরপাড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা প্রণব কুমার বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।এজাহার ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর মৌজায় নদীর চরে জেগে ওঠা খাসজমি থেকে তিনটি যন্ত্র দিয়ে এক মাস ধরে বিলচাপড়ি গ্রামের তুহিন মিয়া, দুলাল মিয়া, আবদুল আলিমসহ ১০ জন ব্যক্তি দৈনিক ২০ থেকে ২৫ ট্রাক বালু উত্তোলন করছেন। প্রশাসনিকভাবে নিষেধ করা সত্ত্বেও তাঁরা বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। ফলে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বাঙ্গালী নদীর ওপর ৩৪ কোটি টাকা ব্যয়ে সদ্যনির্মিত বিলচাপড়ি সেতুর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।মামলার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।