প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আওতাধীন মেঘনা নদীর আব্দুল্লাহরচর এলাকায় গত মঙ্গলবার রাতে জাটকা ধরার সময় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট ও তিনটি বেহুন্দি জাল জব্দ করেছে গজারিয়া কোস্টগার্ড।
অন্যদিকে মেঘনার তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার ও আরেকটি বাল্কহেডের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গজারিয়া কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্বর্ণ-কন্যা নামের একটি ড্রেজার ও জাহিদ সোবহান নামের একটি বাল্কহেড আটক করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রেজার ও বাল্কহেডের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।