অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সদর উপজেলায় মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে খননযন্ত্রের মাধ্যমে বালু তোলার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। তারা মিছিল করে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানায়।
গ্রামবাসীর অভিযোগ শুনে জেলা প্রশাসক উপস্থিত সবার সই নিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেন। তিনি গ্রামবাসীকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।
এলাকাবাসী জানান, আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ বালু্মহালের ইজারা নিয়ে বালুসন্ত্রাসীরা নদীর তীরে এসে বালু তুলছে। ইতিমধ্যে জাজিরা, বকচর ও চর আবদুল্লাহপুর গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি খননযন্ত্রের মাধ্যমে কেটে নিয়ে গেছে। গতকাল এসব গ্রামের শত শত মানুষ বেলা ১১টার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।