প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কুন্দশীতে নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তোলায় দুই শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল চারটার দিকে লোহাগড়ার সহকারী কমিশনার (ভূমি) তহমিনা খাতুনের নেতৃত্বাধীন আদালত এ সাজা দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন পিরোজপুর সদর উপজেলার সুজিৎনাথ (২২) ও স্বরূপকাঠির মো. রাসেল (২৩)।