অবৈধভাবে বালু তোলা বন্ধ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেদ কায়েস। গত সোমবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। শাহেদ কায়েস বলেন, মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক ও মায়াদ্বীপ গ্রাম দুটির পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গ্রামগুলোতে ভাঙনের সৃষ্টি হয়েছে।