অবৈধভাবে বালু তোলার অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর বথুয়াবাড়ি ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান বাদী হয়ে সোমবার সকালে ধুনট থানায় এ মামলা করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন দীর্ঘ দিন ধরে বাঙ্গালী নদীর বথুয়াবাড়ি বেইলি সেতুর কাছ থেকে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি জানার পর রোববার বিকেলে ধুনট সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান ও থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সেখানে অভিযান চালান। তাঁদের উপস্থিতি টের পেয়ে গোলজার হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।গোলজার হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোনো বালু উত্তোলন করছি না। শত্রুতা করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’