অবৈধভাবে বালু তোলার দায়ে তিন জনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি খননযন্ত্র জব্দ করা হয়।আটক ব্যক্তিরা তাঁরা হলেন, বিল্লাল হোসেন, আবদুর রহমান ও আবদুল লতিফ। পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় উপজেলার চরবলাকী ও ডোবারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ওই তিন শ্রমিককে আটক করে এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গতকাল সোমবার তাঁদের কারাগারে পাঠিয়ে দেন আদালত।আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমত উল্লাহ। ৫ জানুয়ারি প্রথম আলোয় ‘গজারিয়ায় বাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।