অবৈধভাবে বালু তোলার দায়ে দুই শ্রমিককে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজন শ্রমিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি খননযন্ত্র জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ বাজারের কাছে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। খবর পেয়ে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। তাঁরা দুটি খননযন্ত্র জব্দ করেন এবং শ্রমিক আবুল কালাম, আবুল বাশার ও আবদুল জলিলকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।