অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের পাশে মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল রোববার বিক্ষোভ করেছে গ্রামবাসী। এ সময় তারা দুটি ড্রেজার আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, বালুমহালের ইজারাদাররা গতকাল ভোর পাঁচটায় নুনেরটেক এলাকায় ডুবোচরের মাটি ড্রেজার দিয়ে কাটতে শুরু করে। এ সময় গ্রামের কয়েক শ মানুষ সেখানে গিয়ে বিক্ষোভ করে।