অবৈধভাবে বালু তোলার সময় খননযন্ত্র আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি খননযন্ত্র ও একটি বালুবাহী বাল্কহেড আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাইকারটেক এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।
কোস্টগার্ড পাগলা স্টেশন সূত্র জানায়, কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্রে অবৈধ খনন বন্ধে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান চালিয়ে একটি খননযন্ত্র এবং এমভি মা-বাবার দোয়া-২ নামের একটি বালুবাহী বাল্কহেড আটক করে। পরে এগুলো ইউএনও এম মাহ্মুদের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ খননের কারণে কাইকারটেকে বসতবাড়ি ও কৃষিজমি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে।