অবৈধভাবে বালু তোলায় তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার আদালত তাঁদের সাজা দেন। এ সময় সেখান থেকে তিনটি খননযন্ত্র জব্দ করা হয়।দণ্ড পাওয়া তিনজন হলেন মাদারীপুরের শিবচর উপজেলার ভাইয়ারচর গ্রামের মনির সরদার, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রেজারহাট গ্রামের জাহিদ শেখ এবং একই থানার কচিয়ামোড়া গ্রামের মো. রনি।