অবৈধভাবে বালু তোলায় ১৩ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জ পৌর শহরের যমুনা নদীর বিয়ারাঘাট এলাকা থেকে বালু উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ১৩ জনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া পৌর শহরের যমুনা নদীর বিয়ারাঘাট এলাকায় পৃথক অভিযান চালান। এ সময় বিনা অনুমতিতে যমুনা নদী থেকে নৌকাযোগে বালু উত্তোলন করার অভিযোগে ১৩ জনের প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: একরাম হোসেন, জাহিদ সরকার, ফিরোজ মিয়া, নূরুল ইসলাম, মিজান মিয়া, আবুল কাশেম, আনোয়ার হোসেন, খলিল মির্জা, নূরে আলম, জাহাঙ্গীর মোল্লা, আনসার আলী, বাচ্চু মোল্লা ও রিপন মোল্লা। তাঁদের সবার বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর ও পাবনার বিভিন্ন স্থানে। তাঁদের গতকালই সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।