অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া রোধে কম্পিউটারাইজড কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া ঠেকাতে এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের সব তথ্যসংবলিত একটি কম্পিউটারাইজড কার্ড দেওয়া শুরু করবে সরকার। গতকাল রোববার শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। খবর বিবিসির।শ্রমমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া সরকার সংবেদনশীল মনোভাব নিয়েই সেখানে অবস্থানরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের বৈধ করছে। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ শ্রমিককে বৈধ করা হচ্ছে। অবৈধ সব শ্রমিককে বৈধ করার প্রক্রিয়া শেষ হলেই বাংলাদেশ থেকে নতুন করে লোক নেওয়া শুরু করবে মালয়েশিয়া।’২০০৭-২০০৮ সালে বাংলাদেশ থেকে বৈধ উপায়ে প্রায় পাঁচ লাখ শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। অবৈধ পথে যাওয়া শ্রমিকদের সঠিক সংখ্যা জানা না গেলেও জনশক্তি রপ্তানিকারকদের মতে, সেখানে এখন ৬০ থেকে ৭০ হাজার অবৈধ শ্রমিক রয়েছেন।