অবৈধভাবে মেঘনার বালু উত্তোলন বন্ধে সোনারগাঁয়ে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নুনেরটেক গ্রামের সাবেক ইউপি সদস্য ওসমান গনিসহ ক্ষমতাসীন দলের ২০-২৫ জন সমর্থক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামসুর রহমানকে বিষয়টি জানানোর পর গতকাল রোববার তিনি ওই এলাকা পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান। এরপর তিনি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ওই গ্রামের আলী আকবর ভূঁইয়াকে আহ্বায়ক করে ২০ সদস্যের একটি প্রতিরোধ কমিটি গঠন করেন।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সামসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করা হলে সাবেক ইউপি সদস্য ওসমান গনি বলেন, ‘আমাদের দলের কিছু কর্মী ও সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত থাকলেও আমি জড়িত নই।’