অবৈধভাবে সেতু ভাঙতে গিয়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামীণ রাস্তার একটি পুরোনো সেতু অবৈধভাবে ভাঙতে গিয়ে মাটিচাপা পড়ে খসরু মিয়া (৪৫) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া কবির মিয়া (২৮) ও আবু ছালেক (৪০) নামের আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়াপাছার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খসরু উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা।
ইউএনও রুহুল আমিন জানান, প্রশাসনকে না জানিয়েই সরকারি সম্পত্তি ওই পুরোনো সেতু ভাঙা হচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।