প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে সিরাজগঞ্জের সলঙ্গা থানার তিনটি কেন্দ্রের পাঁচজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন বিএমএস টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক শামীম রেজা, সলঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মোমিন, সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা খাতুন ও দাদপুর জিআর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক এবং পুকুরপাড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মানিক উদ্দিন। গতকাল রোববার গণিত পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উলফৎ আরা খাতুন তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।