অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জেএসসি পরীক্ষায় নকল করতে সহযোগিতা করার দায়ে দুই পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলার সময় উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এঁরা হলেন তেজখালী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল মতিন এবং রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের মো. রাসেল। উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ দুই পর্যবেক্ষককে অব্যাহতির সত্যতা নিশ্চিত করেছেন।