অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও চার যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমদাদুল হক একই সঙ্গে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একই ব্যক্তি দুটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় কার্যকরী কমিটির এক-তৃতীয়াংশ এবং সব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত অনাস্থা দেওয়ায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।