অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবারের দাখিল পরীক্ষায় শাহানাজ বেগম ও মো. মহিবুল্লাহ নামের দুই শিক্ষককে (কক্ষ পরিদর্শক) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম তাঁদের অব্যাহতি দেন। ওই দুই শিক্ষক উপজেলার ফরাজীকান্দি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ১ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্র সূত্রে জানা গেছে, শাহানাজ বেগম ফরাজীকান্দি নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার ও মো. মহিবুল্লাহ বদরপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক। ইউএনও বলেন, ওই কেন্দ্রের ১ নম্বর কক্ষে নকল করার দায়ে মো. সফিউল্লাহ নামের এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়।