অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান নাসের ও কৃষক দল সভাপতি আবুবকর সিদ্দিক কাওসারকে তাঁদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, দলের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় দলের গঠনতন্ত্র অনুযায়ী সুলতান নাসের ও আবুবকর সিদ্দিক কাওসারকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ বিষয়ে সুলতান নাসেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি অব্যাহতির চিঠি এখনো পাননি বলে জানান।