অব্যাহতি পেলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন। অব্যাহতির এ বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, গোলাম হোসেন এনবিআরের চেয়ারম্যান থাকা অবস্থাতেই ২০১৩ সালে এ অনুসন্ধান শুরু করে দুদক। বিষয়টি জানিয়ে ওই বছরের ১৭ ডিসেম্বর দুদকের কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বরাবর একটি চিঠি পাঠান।
দীর্ঘ এক বছর অনুসন্ধান করে দুদকের উপপরিচালক নাসির উদ্দিন অভিযোগটি নথিভুক্তির সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদন গ্রহণযোগ্য মনে না করায় ২০১৪ সালের শেষের দিকে অভিযোগটি আবারও অনুসন্ধানের নির্দেশ দেয় কমিশন। পরবর্তী সময়ে অনুসন্ধান কর্মকর্তা অভিযোগটি আরও যাচাই-বাছাই করে আবারও নথিভুক্তির সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।
কিন্তু পরবর্তীতে তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় তাঁকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।