অভয়নগরে এবার গমের ফলন ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগরে এবার গমের ভালো ফলন হয়েছে। উপজেলার ভাটপাড়া বিল থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
যশোরের অভয়নগরে এবার গমের ভালো ফলন হয়েছে। উপজেলার ভাটপাড়া বিল থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

আবহাওয়া অনুকূল থাকায় যশোরের অভয়নগর উপজেলার গমের ভালো ফলন হয়েছে। শিলাবৃষ্টিতে গমের ক্ষতি হওয়া সত্ত্বেও ফলন নিয়ে কৃষকেরা সন্তুষ্ট বলে জানিয়েছেন।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, এবার সার্বিক আবহাওয়া গম চাষের অনুকূলে ছিল। এ কারণে গমের ভালো ফলন হয়েছে।
উপজেলার ভাটপাড়া গ্রামের কৃষক জলো বিশ্বাস এবার সাড়ে তিন বিঘা জমিতে গমের আবাদ করেছেন। তিনি বলেন, ‘গম ভালো হয়েছে। যেভাবে হয়েছে তা কাঠায় মণ টেনে যাবে।’ বগুড়াতলা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, তিনি ১০ কাঠা জমিতে গম চাষ করে নয় মণ গম পেয়েছেন।
কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২০ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ২০৫ হেক্টর জমিতে। গত বছর উপজেলায় ১২৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। অর্থাৎ এবার ৮০ হেক্টর বেশি জমিতে গমের চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, দাম ভালো পাওয়ায় কৃষকেরা গম চাষের দিকে ঝুঁকছেন।