অভয়নগরে ১৫ বস্তা চোরাই সার উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে গতকাল শুক্রবার ১৫ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চোরাই ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আলী হোসেনকে গ্রেপ্তার করেছে। তিনি পেশায় ট্রলারচালক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে পুলিশ শংকরপাশা গ্রামের আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বস্তা চোরাই ডিএপি সার উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেন স্বীকার করেছেন।