অভিজিতের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক ও ব্লগার অভিজিৎ রায়
লেখক ও ব্লগার অভিজিৎ রায়

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা এফবিআইয়ের মাধ্যমে রাসায়নিক পরীক্ষার জন্য অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ ও অনুমতি দেন।

আদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগকে অভিজিৎ রায়ের ডিএনএ পরীক্ষা করে তার একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে কত সময়ের মধ্যে এ প্রতিবেদন দিতে হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।