অভিজিতের বাবার সন্দেহে ফারসীমকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায় হত্যাকাণ্ড
অভিজিৎ রায় হত্যাকাণ্ড

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদী জড়িত থাকতে পারেন বলে অভিজিতের বাবা অজয় রায় সন্দেহ প্রকাশ করায় ফারসীমকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজধানীর ডিবি কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা প্রথম আলোকে এ খবর জানান। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে নাগরিক সমাবেশে অভিজিতের বাবা অজয় রায় বলেন, তিনি মনে করেন হত্যাকাণ্ডে ছাত্রশিবিরের কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, ঘটনার ব্যাপারে তিনি নিজ অনুসন্ধানে যে তথ্য পেয়েছেন তার সার্বিক চিত্র গোয়েন্দা সংস্থার কাছে তুলেও ধরেছেন। এর পরও হামলাকারীদের শনাক্ত করার ব্যাপারে এক মাসে কোনো অগ্রগতি না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন। ফারসীম মান্নান মোহাম্মাদী এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলেও ওই দিন তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে ফারসীম এই অভিযোগ অস্বীকার করেন।

আরও পড়ুন: