অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রগতিশীল চিন্তার অধিকারী ব্যক্তিরাই বারবার মৌলবাদী সন্ত্রাসীদের টার্গেট হয়েছেন। এতে বলা হয়, সাম্প্রদায়িক কোনো সন্ত্রাসী গোষ্ঠী অভিজিৎ হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।
বিবৃতিতে বলা হয়, একাত্তরে বুদ্ধিজীবী হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে হত্যা, হুমায়ুন আজাদ হত্যা, কবি শামসুর রাহমান হত্যা প্রচেষ্টা—সব একই প্রক্রিয়ার অংশ।