অভিজিৎ হত্যায় জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শনিবার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
গতকাল বিকেলে ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনের আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগের ময়মনসিংহ শাখা। বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশে একের পর এক বুদ্ধিজীবীদের হত্যা করছে। সরকারের উচিত অবিলম্বে ওই অপশক্তির বিচার করা।
দিনাজপুরে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে।