প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানমনস্ক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল শনিবার হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক জাহিদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে প্রগতিশীল ছাত্রজোট।