অভিজিৎ হত্যার বিচারের দাবিতে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৩১ মার্চ দেশব্যাপী অবস্থান ধর্মঘট করার ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ ধর্মঘটের ডাকা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক।
এ ছাড়া আজ রোববার থেকে এই কর্মসূচির পক্ষে ৩০ মার্চ পর্যন্ত প্রচারণা চালাবেন জোটের নেতা-কর্মীরা। এরই মধ্যে কাল সোমবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে ও সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল, ২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সেমিনার ও জেলায় জেলায় সংহতি সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।