অভিজ্ঞতা থেকে কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এই অভিজ্ঞতা কোরবানি ঈদ নিয়ে। প্রতিবার দেখা যায়, কোরবানির মাংসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন নানা বয়সের নারীরা। তাঁরা হয়তো কোরবানি পর্যন্ত অপেক্ষা করে আশপাশেই থাকেন। তাঁদের সঙ্গে থাকে বেশ কিছু শিশুও। মাংস বিতরণের সঙ্গে সঙ্গে কাড়াকাড়ি লেগে যায়।

ওই নারীদের সঙ্গে কথা বলে জেনেছি, দিনের শেষে তাঁরা ১০ থেকে ১২ কেজি মাংস নিয়ে ঘরে ফেরেন। স্বামী-সন্তানেরা এই মাংসের অপেক্ষায় থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে স্বামী অর্ধেক মাংস বাজারে বিক্রি করে দেন। বাকিটা স্ত্রীকে রান্না করতে বলেন। যদিও মাংস বিক্রির টাকা কখনো স্ত্রী পান না। তবে এই টাকা হাতে পেয়ে স্বামী কিছুদিন স্ত্রীকে টাকার জন্য চাপ দেন না। এটি ভেবে সারা দিনের অর্জনকে তাঁর কাছে স্বস্তির মনে হয়।