অভিজ্ঞতা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল মঙ্গলবার যৌন হয়রানি নির্মূলকরণে করণীয় ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস, সহকারী পুলিশ সুপার এম মহিউদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তার, শিক্ষক দুর্গা রানী সিকদার, বেলা রানী সরকার ও মো. সিদ্দিকুর রহমান।