অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করায় তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে জেলা নাগরিক কমিটি। একই সঙ্গে গ্রাহকদের হয়রানি দূর করার আহ্বান জানিয়েছে ওই কমিটি। গতকাল বৃহস্পতিবার নাগরিক কমিটির পক্ষে সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, তিতাস গ্যাস কোম্পানির কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মদদে কয়েক হাজার অবৈধ গ্যাস-সংযোগ চালু রয়েছে। এতে কয়েক শ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তিনি অবৈধ গ্যাস-সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন।