অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হওয়ায় রাম কানাই দাশকে অভিনন্দন জানিয়েছে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ৬১টি সংগঠন। এক যৌথ বার্তায় সংগঠনগুলো প্রবীণ এই সংগীতজ্ঞ এবং লোকগান সংগ্রাহকের সুস্বাস্থ্য কামনা করেছে। অভিনন্দন জ্ঞাপনকারী সংগঠনগুলোর মধ্যে উর্বশী আবৃত্তি পরিষদ, নাট্যমঞ্চ, নাট্যালোক সিলেট, দর্পণ থিয়েটার, নগরনাট, নৃত্যাশ্রম, শাহ আবদুল করিম পরিষদ, বাউল দুর্বিন শাহ পরিষদ, প্রান্তিক পর্ষদ, ছড়া নিকেতন ও বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ উল্লেখযোগ্য। সিলেট প্রতিনিধি