অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের। গতকাল রাতে পৃথক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ওয়ানডে সিরিজের সব কটি ম্যাচে জয় লাভ করায় জাতীয় ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজার এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। এদিকে এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বর্তমান জাকার্তায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক যেকোনো ম্যাচে ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।