অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আবদুল জব্বার কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুলকে অভিনন্দন জানিয়ে ছাত্র-শিক্ষকেরা শোভাযাত্রা করেছেন। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, উপাধ্যক্ষ মোফাজ্জল হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক এস এম গজনবী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও পৌর কাউন্সিলর হারুন হাওলাদার প্রমুখ।