অভিনন্দন জেলা পর্যায়ের সেরা স্কুল-দলগুলোকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৪ জেলায় আই-জেন ২০১৫-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ পর্যায়ে। আমরা পেয়ে যাচ্ছি প্রতি জেলার পাঁচ সদস্যের সেরা স্কুল দল। তোমাদের নিয়েই হবে আই-জেনের পরবর্তী ধাপ, আঞ্চলিক পর্ব। তৈরি থেকো তিন দিনের রোমাঞ্চকর আবাসিক আই-জেন ক্যাম্পের জন্য। সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। সারা দেশে ২০০০ স্কুলের ৮ লাখ ৭০ হাজার প্রতিযোগীর মধ্যে ধাপে ধাপে ৬৪ জেলা থেকে ৬৪টি সেরা স্কুল দল নির্বাচন করা হচ্ছে। এই জেলা দলগুলো এবার অংশ নেবে ৮টি আঞ্চলিক প্রতিযোগিতায়। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ধাপের প্রতিযোগিতার বিস্তারিত জানানো হবে। আই-জেনের আরাও তথ্যের জন্য জেলা দলে নির্বাচিত সব শিক্ষার্থীকে আই-জেনের ফেসবুক পেজে খেয়াল রাখার আহবান জানানো হচ্ছে।