অভিনব কায়দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় অসদুপায় অবলম্বনের দায়ে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে এক পরীক্ষার্থীকে। গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শাহ্নেয়ামতুল্লাহ কলেজে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত পরীক্ষার্থী হলেন ভোলাহাট উপজেলার গোহালবাড়ির মুরসালিন। আদালতের বিচারক জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রামকৃষ্ণ বর্মণ জানান, মুরসালিন অন্তর্বাসের ভেতর মোবাইল ফোন এবং পরচুলার ভেতর একটি ক্ষুদ্র যন্ত্র লুকিয়ে রেখেছিলেন। আর দুটির মধ্যে একটি তারের সংযোগ ছিল। পরীক্ষার আবেদনের সঙ্গে দেওয়া ছবির সঙ্গে চেহারার মিল না পেয়ে এবং মাথার পরচুলা দেখে সন্দেহ হলে বিচারক তাঁর দেহ তল্লাশি করান। তখন মোবাইল ফোন ও ডিভাইসটি পাওয়া যায়। মুরসালিনকে কারাগারে পাঠানো হয়েছে।