অভিনব কায়দায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকায় অগ্রণী ব্যাংকের চৌধুরী বাজার শাখা থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা৷ গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে৷
ওই গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব আগানগর এলাকার একিট পোশাক কারখানার কর্মচারী আক্তার হোসেন (২৫) গতকাল সকাল ১০টায় চার লাখ ১৫ হাজার ও দুই লাখ ৩০ হাজার টাকার দুটি চেক নিয়ে অগ্রণী ব্যাংকের ওই শাখায় আসেন৷ ক্যাশ কাউন্টারে চেক দুটি জমা দেওয়ার পর ক্যাশিয়ার অহিদুর রহমান তাঁকে পাঁচ লাখ টাকার ও এক লাখ ৪৫ হাজার টাকার দুটি বান্ডিল বুঝিয়ে দেন৷ এরপর আক্তার হোসেন পাঁচ লাখ টাকার বান্ডিলটি ক্যাশ কাউন্টারের সামনে রেখেই অপর বান্ডিলের টাকা গুনতে শুরু করেন৷ তখন তিন-চারজন লোক ক্যাশ কাউন্টারের সামনে িভড় করেন এবং সুকৌশলে আক্তারের হাতে থাকা বান্ডিলের টাকা নিচে ফেলে দেন৷ আক্তার ওই টাকা ওঠাতে গেলে দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকার বান্ডিলটি একটি ব্যাগে ভরে পালিয়ে যায়৷
অগ্রণী ব্যাংকের ওই শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুল আহসান বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছি৷ পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে৷ তদন্তের স্বার্থে আমরা আমাদের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পুলিশকে দিয়ে সহায়তা করব৷’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷