প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাকের শাখা ব্যবস্থাপক পরিচয় দিয়ে নূরুল হক (৩০) নামের এক ব্যক্তি গতকাল বুধবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বাসস্ট্যান্ড থেকে সাদ্দাম আলীর মোটরসাইকেল ভাড়া করেন। এরপর তিনি সাদ্দামকে বুড়ইল বাজারে যেতে বলেন। বুড়ইল বাজারে পৌঁছালে তিনি গ্রামের ভেতর যাওয়ার কথা বলে সাদ্দামকে বাজারে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। সাদ্দাম বিষয়টি বুঝতে পেরে বাজারের লোকজনকে জানান। পরে উপজেলার বেলঘরিয়া বাজারের লোকজন ধাওয়া করে মোটরসাইকেলসহ নূরুলকে আটক পুলিশে সোপর্দ করেন।