অভিনব পন্থায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনব পন্থায় ফেনসিডিল বহন ও বিক্রির দায়ে আজিজুল চৌকিদার (৪৫) নামের এক ব্যক্তিকে র্যাব সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেলে লালবাগের শহীদনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। তাঁর কাছ থেকে ৩১ লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র্যাব-১০-এর উপপরিচালক কিসমত হায়াত বলেন, বাজারের ব্যাগের ভেতরে পানি সরবরাহের প্লাস্টিকের পাইপে তরল ঢোকানো হয়। যে কেউ দেখলে সহজে বুঝতে পারবে না ব্যাগের ভেতরে কী আছে। ব্যাগে পাইপগুলো মোড়ানো অবস্থায় ছিল। জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, কুমিল্লা থেকে এই অভিনব প্রক্রিয়ায় ফেনসিডিল আনা হয়। পরে তা সুবিধাজনক স্থানে নিয়ে বোতলে ভরে বিক্রি করা হয়।