অভিনব প্রতারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর শহরের সাহাপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক সত্যজিৎ বিশ্বাসের কাছে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুঠাম দেহের এক লোক এসে নিজেকে থানার দ্বিতীয় কর্মকর্তা পরিচয় দিয়ে এক হাজার টাকার একটি নোট দিয়ে ভাঙিয়ে দিতে বলেন। সত্যজিৎ ভাংতি দিলে লোকটি একটি মোটরসাইকেলে চড়ে চলে যান। এরপর সত্যজিৎ দেখেন, টেবিলে রাখা তাঁর নোকিয়া ১৬১৬ মডেলের মুঠোফোন সেটটি নেই। পরে সেটি বন্ধ পাওয়া যায়।