অভিনব প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী উন্নয়ন বোর্ড তারাগঞ্জ কার্যালয়ের মাঠকর্মীর ভুয়া পরিচয় দিয়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে অন্তর্ভুক্ত করে ঋণ দেওয়ার আশ্বাসে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার সময় সাইফুল ইসলাম (৩০) ও সবুজ মিয়া (২৮) নামের দুই যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণবর্তী গ্রামে।এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, ওই দুই যুবক ২০ ও ২১ মার্চ কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী, রহিমাপুর, জয়বাংলা গ্রামে গিয়ে নিজেদের পল্লী উন্নয়ন বোর্ড তারাগঞ্জ কার্যালয়ের মাঠকর্মীর পরিচয় দেন। তাঁরা গ্রামের মানুষকে বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সদস্য হলে তাঁদের ৮০-৯০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এভাবে তাঁরা মিথ্যা প্রলোভন দেখিয়ে ওই তিন গ্রামের প্রায় ২০০ মানুষের কাছ থেকে সদস্য ফি বাবদ ১৫০ টাকা করে মোট ৩০ হাজার টাকা তুলে নেন।একইভাবে গতকাল মঙ্গলবার অনন্তপুর গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে তাঁরা টাকা তোলা শুরু করেন। তাঁদের কর্মকাণ্ডে সন্দেহ হলে অনন্তপুর গ্রামের মোহামঞ্চদ আলী, আবু বক্কর ও একরামুল হক তাঁদের আটক করেন। এরপর তারাগঞ্জে পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজিনা আখতারের সহযোগিতায় ওই দুই যুবককে থানায় সোপর্দ করা হয়।তারাগঞ্জ থানার ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় প্রতারণা মামলা হয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা করার কথা ওই দুই যুবক স্বীকার করেছেন।