অভিনব সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় প্রচণ্ড গরমে ক্লান্ত প্রায় তিন হাজার মানুষকে ঠান্ডা সরবত পান করিয়েছে রিকভারি বন্ধু ফোরাম নামে স্থানীয় যুবকদের একটি সংগঠন৷ গতকাল রোববার দুপুরে শহরের মুক্তির মোড়ে সড়কের পাশে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়৷ এই অভিনব সেবা শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে। এই সেবার আয়োজকেরা বলেন, গ্রীষ্মের এই প্রখর তাপে ক্লান্ত, পিপাসার্ত মানুষকে সেবা দিতে পেরে তাঁরা আনন্দিত৷ তাঁরা এই ধরনের কাজ অব্যাহত রাখবেন বলে জানান।