অভিনেতা শাকিল খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে হাজির না হওয়ায় চলচ্চিত্র অভিনেতা শাকিল খান ও তাঁর কোম্পানির দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুস সবুর এ পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর যশোরের কামরুল হাসান ঢাকার বাংলামোটর এলাকায় অবস্থিত নিম হারবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিনেতা শাকিল খান এবং কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান ও সহকারী বিপণন ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। বাদীপক্ষের কৌঁসুলি সৈয়দ তৌফিক উল্লাহ জানান, ৩০ নভেম্বর লিগ্যাল নোটিশ দেন কামরুল হাসান। তাতেও কোনো সাড়া না দেওয়ায় কামরুল হাসান প্রতারণার মামলা করেন।