প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় ছেলে এ টি এম কামরুজ্জামান কবীরকে হত্যার দায়ে ছোট ছেলে এ টি এম খলিকুজ্জামান কুশলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে খলিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাঁকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
২০১২ সালের ১৩ মার্চ রাজধানীর সূত্রাপুরে শামসুজ্জামানের পৈতৃক বাড়িতে তাঁর সামনেই ছোট ছেলে খলিকুজ্জামানের ছুরিকাঘাতে মারা যান বড় ছেলে কামরুজ্জামান।
ঘটনার দিনই রক্তমাখা ছুরিসহ খলিকুজ্জামানকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানার পুলিশ। ওই দিন রাতে শামসুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় তাঁর ছোট ছেলের বিরুদ্ধে মামলা করেন।