অভিনেতা হেলাল খান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলাল খান
হেলাল খান

অভিনেতা হেলাল খান গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে পুরান ঢাকার জনসন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর হেলাল খানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন এবং কোন মামলায় হেলাল খানকে গ্রেপ্তার করা হয়েছে—এ প্রশ্নের জবাবে মাসুদুর রহমান বলেন, আগামীকাল এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।