অভিনেত্রী কেয়া জামিনে মুক্ত
অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া চলচ্চিত্রাভিনেত্রী সাবরিনা ইতি ওরফে কেয়া গতকাল শুক্রবার আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন।গুলশান থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া চিত্রাভিনেত্রী কেয়াসহ ১০ জনকে গতকাল শুক্রবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত কেয়াসহ আটজনকে জরিমানা নিয়ে জামিনে মুক্তি দেন। ফ্ল্যাট ভাড়া নেওয়া বাকি দুজন সাজ্জাদ হোসেন ও সেলিনা ইয়াসমিনকে কারাগারে পাঠানো হয়।গুলশান থানার কর্তব্যরত উপপরিদর্শক লিয়াকত হোসেন প্রথম আলোকে জানান, ফ্ল্যাট ভাড়া নেওয়া সাজ্জাদ ও তাঁর স্ত্রী সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে থানায় মামলা হয়েছে।গুলশান থানার আরেক উপপরিদর্শক আবদুল বারিক বলেন, সাজ্জাদ-ইয়াসমিন দম্পতি গুলশান ১ নম্বরের নিকেতন আবাসিক এলাকার ১৩/১৫ নম্বর বাড়ির সি-৫ নম্বর ফ্ল্যাটটি ভাড়া নিয়ে আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।গত বৃহস্পতিবার বিকেলে গুলশান থানার পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে কেয়াসহ আট নারী ও দুই ব্যক্তিকে আটক করে।