অভিনেত্রী লতা শঙ্কামুক্ত নন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামরাই গ্রামে চলচ্চিত্র অভিনেত্রী সানজিদা ইসলাম ওরফে লতার মা ফেরদৌসী গিয়াস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মঞ্জুর হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সাভারের কাকাব গ্রামে। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁকে দুই দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।এদিকে সন্ত্রাসীদের হামলায় আহত অভিনেত্রী লতা এখনো সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। লতার চিকিৎসক রেজাউল হক জানান, আগের চেয়ে লতার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত নন।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, গ্রেপ্তার হওয়া মঞ্জুর স্বীকার করেছেন, ধারের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জের ধরে লতার সাবেক স্বামী সবুজ ও তাঁর নেতৃত্বে সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে লতার বাড়িতে হামলা চালায়।