অভিনেত্রী সারা যাকেরের মা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া আমিন।
ছবি: সংগৃহীত

অভিনেত্রী সারা যাকেরের মা আলিয়া আমিন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সারা যাকেরের ছেলে ইরেশ যাকের প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরেশ যাকের বলেন, শনিবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে আলিয়া আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দুই যুগের বেশি সময় শিক্ষকতা করেছেন আলিয়া আমিন। ১৯৮৪ সালে তিনি অবসরে যান।