অভিন্ন শিক্ষা পঞ্জিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাডেমিক কার্যক্রমের আরও সমন্বয়সাধন ও উৎকর্ষ অর্জনের লক্ষ্যে অভিন্ন শিক্ষা পঞ্জিকা (ইউনিফাইড একাডেমিক ক্যালেন্ডার) প্রণয়নের উদ্যোগ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। ওই শিক্ষা পঞ্জিকা অনুযায়ী আগামী নভেম্বরে ভর্তি পরীক্ষা এবং ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের (অনুষদ) ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী ভবিষ্যতে একই সময় সব ডিসিপ্লিনে ভর্তি, ক্লাস শুরু, পরীক্ষা অনুষ্ঠানসহ যাবতীয় শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।
খুলনা প্রতিনিধি